ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, ঘটনাস্থলে গিয়ে নিজের সন্তানের মরদেহ দেখলেন পুলিশ সদস্য

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের ছবির ক্যাপশন: ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
কিশোরগঞ্জ শহরের গাইটাল জনতা স্কুল রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তুহিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে তুহিন সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলে দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টহলদল ঘটনাস্থলে পৌঁছালে হৃদয়বিদারক এক ঘটনার সৃষ্টি হয়। টহলদলের গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হক ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, নিহত শিশুটি তার নিজের ছেলে মোহাম্মদ তুহিন। এ দৃশ্যে তিনি ভেঙে পড়েন এবং উপস্থিত মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে আসে।

নিহত তুহিন গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।